কাজীর দেউড়িতে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আটক ২০


চট্টগ্রাম নগরীর কাজির দেউড়িতে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় বিএনপির ২০ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

সোমবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টায় কাজির দেউড়িতে বিএনপির দলীয় কার্যালয় নসিমন ভবনের সামনে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান বলেন, শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি ছিল বিএনপির। তবে তারা সমাবেশের নামে বিশৃঙ্খলা করেছে। গাড়িতে অগ্নিসংযোগ করেছে। আমরা অ্যাকশনে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। আপাতত বেশ কয়েক জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত বিশ জন আহত হওয়ার তথ্য পেয়েছি। এ সময় পুলিশের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন বিএনপি কর্মীরা। কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.