চট্টগ্রাম মেডিকেলে ৬ দালাল গ্রেপ্তার


চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে দালালির অভিযোগে ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১ জানুয়ারি) সকালে হাসপাতালের ষষ্ঠতলায় ৩৩ নম্বর গাইনি ওয়ার্ড থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছয়জন হলেন, মো. নূর হোসেন (৩৮), মো. মহসিন সরকার (২৩), মো. শফিউল বশর (১৯), ইরফানুল আলম তুষায় (২৪), জয় ধর( ২৪) ও ইমন সরকার (২৪)।

চমেক পুলিশ বক্সের ইনচার্জ নুর উল্লাহ আশেক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করছেন।

তিনি বলেন, রোববার সকালে হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে ৬ জন দালালকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা সাপেক্ষে তাদের আদালতে পাঠানো হয়েছে। হাসপাতালে দালালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

অভিযোগ আছে, হাসপাতালের আয়াদের সঙ্গে সখ্যতা রয়েছে এ দালাল চক্রের। আয়ারা ওয়ার্ডে কাজ করার সময় রোগীর বিভিন্ন তথ্য সংগ্রহ করে। যা পরবর্তীতে দালালরা জানতে পারে। পরে দালাল চক্র বিভিন্ন প্রলোভনে রোগী ও স্বজনদের কাছ থেকে হাতিয়ে নেয় টাকা। এভাবে প্রতিনিয়ত তাদের হাতে জিম্মি হচ্ছে চমেকের অনেক রোগী।

 


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.