গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বই উৎসব
গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বই উৎসব উপলক্ষে বোয়ালখালী উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস.এম. সেলিম ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন।
রোববার (১লা জানুয়ারী) সকাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন পাঠ্যবই।
পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মঈনুল আবেদীন নাজিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে উপদেশ মূলক বক্তব্য প্রদান করেন অতিথিদ্বয়।
পরে শিক্ষার্থীদের হাতে নতুন ঘ্রাণে সুবাসিত বই হাতে তুলে দেন।
গত দুই বছর করোনার কারণে বই উৎসবে অনেকটা ভাটা পড়ে। তবে এবার উৎসবকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা গেছে।