টেকনাফে মালয়েশিয়াগামী ট্রলার ডুবিতে ৩১ জন উদ্ধার
টেকনাফের উপকুলীয় ইউনিয়ন বাহারছড়া থেকে চোরাই পথে সাগর দিয়ে মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় ৪ জন দালাল এবং ২৭ জন নারী-পুরুষ ও শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) ভোর রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া নৌ-ঘাটে এ ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
তিনি বলেন, সমুদ্র পথে রোহিঙ্গারা মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করলে তাদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। পরে কোস্টগার্ডের সহযোগিতায় তাদের জীবিত উদ্ধার করা হয়। তবে আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। এখনো উদ্ধার কার্যক্রম চলছে