চট্টগ্রামে ডিবি পরিচয়ে চাঁদাবাজি, যুবক গ্রেপ্তার


চট্টগ্রামের ডবলমুরিং এলাকায় বাসায় ঢুকে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদা দাবি ও চুরির অপরাধে মো. মাঈন উদ্দিন বাবু (৪২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

গতকাল সোমবার (৩ অক্টোবর) রাতে ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. মাঈন উদ্দিন বাবু প্রকাশ নোহা বাবু, আনোয়ারা উপজেলার ডুমুরিয়া মোস্তাক হাজীর বাড়ির মৃত শামছুল আলমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা (পশ্চিম ও বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন।

তিনি জানান, নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকায় বাসায় ঢুকে চাঁদা দাবি ও চুরির অপরাধে মো.মাঈন উদ্দিন বাবু নামে ভুয়া এক ডিবি পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর নগরের হালিশহর থানায় একটি মামলা হয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.