চরণদ্বীপ ইউনিয়ন আ’লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন


বাংলাদেশ আওয়ামী লীগ চরণদ্বীপ ইউনিয়ন শাখার উদ্যোগে আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন ও চরণদ্বীপ ইউনিয়ন কমিটি পূর্ণ গঠনকল্পে একসভা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ইসমাঈল খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বক্কর এর সঞ্চালনায় আজ শনিবার বিকালে উপজেলা আওয়ামী লীগ নেতা আকতার উদ্দিন তালুকদারের বাসবভনে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রবীণ নেতা ও সাবেক চেয়ারম্যান রফিক উদ্দিন বি.কম।

বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা আবুল বশর, আকতার উদ্দিন তালুকদার, শামসুল আলম সওদাগর ও উপজেলা আওয়ামীলীগ নেতা নুরুল আমিন খান।

এতে আরো বক্তব্য রাখেন আব্দুল জফুর, শেখ আব্দুস সোবাহান, মোহাম্মদ হোসেন, শেখ মহিউদ্দিন, শেখ আবু সায়্যিদ সিদ্দিকী, সিরাজ উদোলা চৌধুরী, নুরুল আলম, মোহাম্মদ মিজানসহ সকল ইউনিটের নেতৃবৃন্দ।

সভায় প্র‍য়াত উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউল হক, দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান, সাবেক চেয়ারম্যান মাহাবুবুল আলম, আবুল কালাম মিয়াজী, অলি আহমদ, হাজী চুন্নু মিয়া, সিরাজুল হক ও মোহাম্মদ আলী সওদাগর এর মাগফিরাত কামনা করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

সভায় চরণদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে সভাপতি অলি আহমদ এর মৃত্যুজনিত কারনে সহ সভাপতি ইসমাঈল খানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করার জন্য সর্বসম্মতিতে সিদ্ধান্ত গৃহিত হয় এবং শীগ্রই তৃণমুল পর্যায়ে ওয়ার্ড সম্মেলনের মাধ্যমে ত্যাগী, পরিক্ষিত আওয়ামীলীগের নেতাকর্মী সমর্থকদের সমন্বয় করে কমিটি গঠন ও ইউনিয়ন সম্মেলনের সিদ্ধান্ত গৃহীত হয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.