রাঙ্গুনিয়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে হেলপার নিহত


চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তৌহিদুল ইসলাম (১৭) নামের এক মাইক্রোবাস হেলপার মৃত্যু হয়েছে। এসময় আরো ৪ জন আহত হয়।

সোমবার (০৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার কাপ্তাই সড়কের ঘাটচেক চৌ-রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তৌহিদুল ইসলাম রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ২ নম্বর ওয়ার্ড খন্ডলিয়াপাড়ায় নানার বাড়িতে থাকতেন। তার বাবার নাম রফিকুল ইসলাম।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব মিলকী জানান, ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষের ঘটনায় ফয়সাল নামের এক কিশোর নিহত হয়। আহত যাত্রীদের চট্টগ্রাম মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ি দুটি থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.