প্রাকৃতিক রাবারকে সবার মাঝে ছড়িয়ে দিতে চাই: সৈয়দা সারওয়ার জাহান


রাবার খাতের উন্নয়নের লক্ষ্যে প্রাকৃতিক রাবার ও রাবার জাত শিল্প পণ্যের প্রচার ও বিপণনের নিমিত্তে আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর এম এ আজিজ স্টেডিয়ামস্থ সিজেকেএস জিমনেসিয়াম ও তৎসংলগ্ন মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১ম প্রাকৃতিক রাবার ও রাবারভিত্তিক শিল্পপণ্য মেলা ২০২২।

এ উপলক্ষে সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় নগরীর ষোলশহরস্থ বিএফআরআই ক্যাম্পাসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিষয়টি জানান বাংলাদেশ রাবার বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান সৈয়দা সারওয়ার জাহান। এসময় তিনি রাবার শিল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সৈয়দা সারওয়ার জাহান বলেন, রাবার উৎপাদনের মাধ্যমে আমরা প্রাকৃতিক রাবারকে সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। রাবার বাগানের চাষ করে আমাদের দেশে উন্নয়ন হোক, দেশে বিদেশে ছড়িয়ে পড়ুক এবং এতে করে কিছু মানুষের কর্মস্থানও হচ্ছে। সেই লক্ষ্য আমরা এবার সাহস করে এ মেলা শুরু করছি।

এসময় তিনি মেলা উদ্বোধনীর অনুষ্ঠানসূচির ঘোষণা দিয়ে বলেন, আগামী ৭ সেপ্টেম্বর সকাল ১১ টায় উদ্বোধনী অনুষ্ঠান, ৮ সেপ্টেম্বর ১১ টায় প্রাকৃতিক রাবার ও রাবার ভিত্তিক শিল্পপণ্য ও এর গুণগত মান নিয়ে আলোচনা, ৯ সেপ্টেম্বর ১০ টায় রাবার চাষ: আন্তর্জাতিক প্রেক্ষিত ও বাংলাদেশ, ১১ সেপ্টেম্বর ১২ টায় বাংলাদেশে রাবার চাষ: সমস্যা ও সম্ভাবনা, ১২ সেপ্টেম্বর ১১ টায় টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য অর্জনে রাবার চাষের ভূমিকা, ১৩ সেপ্টেম্বর রচনা, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা ও ১৪ সেপ্টেম্বর বিকাল ৪ টায় সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

মেলায় প্রাকৃতিক রাবার চাষের সঙ্গে সম্পৃক্ত স্টেকহোল্ডারগণ এবং রাবারভিত্তিক শিল্প প্রতিষ্ঠানসমূহ অংশগ্রগণ করবে। মেলায় নানা আকর্ষণের মধ্যে থাকবে- সেমিনার, কুইজ, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, রাবার চাষ ও শিল্পপণ্য ভিত্তিক ভিডিও প্রদর্শন এবং শিল্পপণ্যের সমাহার।

সৈয়দা সারওয়ার জাহান বলেন, সাধারণ মানুষের কাছে রাবার পণ্যের পরিচিতি, প্রয়োজনীয়তাসহ নানা বিষয়ে আকৃষ্ট করার চেষ্টা করব। মেলায় ৫০টি স্টল থাকবে। আশা করি, সবার সরব অংশগ্রহণে মেলা সফল হবে। প্রাকৃতিক রাবারের বহুবিধ ব্যবহার বিশ্বজুড়ে স্বীকৃত। শিল্প কারখানা, যোগাযোগ ব্যবস্থার নির্মাণ সামগ্রী, রাস্তার কার্পেটিং, বিমান, বাস, ট্রাক, প্রাইভেট কার, বেবি ট্যাক্সি, মোটর সাইকেল, রিক্শা, বাইসাইকেলের টায়ার-টিউব, চপ্পল, হোস পাইপ, রাবার সোল, বাকেট, গ্যাসকেট, অয়েলসিল, পাট ও বস্ত্রশিল্পের বিভিন্ন উপকরণ, ফোমম্যাট্রেস, ব্যাটারির বক্স, স্প্রিং, বেলন, গরম পানির বোতল, সীল, কনডম, রান্নার সামগ্রী, ওয়েটস্যুট, কনভেয়র বেল্ট, প্যাড, বাম্পার, রাবার ম্যাট, পিচ্ছিলরোধী ফ্লোর ম্যাট, নৌকার ম্যাট, সার্জিক্যাল গোভ, বিভিন্ন চিকিৎসা সামগ্রী, প্যাসিফায়ার, খেলনা ইত্যাদি রাবার থেকে তৈরি হয়। রাবার থেকে হাজার হাজার দ্রব্যসামগ্রীও উৎপাদিত হয়।

তিনি বলেন, এক সময় রাবার কাঠ জ্বালানি হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে বিএফআইডিসি শিল্প ইউনিটগুলোতে ট্রিটমেন্ট ও সিজনিং করে বিভিন্ন ধরনের উন্নতমানের আসবাবপত্র, যেমন সোফাসেট, খাট, দরজা-জানালা, ডাইনিং টেবিল, চেয়ার ইত্যাদি তৈরি করে দেশে বিদেশে রফতানি করা হচ্ছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.