আনোয়ারায় বাবার সঙ্গে ঝগড়া করে ছেলের আত্মহত্যা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নে বাবার সঙ্গে ঝগড়া করে মো. ইউনুস (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার পূর্ব বরৈয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ইউনুস একই এলাকার মো. ইউচুফের ছেলে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা হাছান বলেন, বাবার সঙ্গে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই যুবক। ভিকটিমের পরিবার দেরিতে খবর দেওয়ায় দুপুর ২ টায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি ইউনিক মামলা করা হয়েছে।