খাগড়াছড়িতে কাঠবোঝাই ট্রাক উল্টে নিহত ২


খাগড়াছড়ির জেলার গুইমারা উপজেলার মহালছড়ি-জালিয়াপাড়া সড়কের তৈকর্মা এলাকায় একটি কাঠবোঝাই ট্রাক উল্টে দুজন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন মো. রাজু (৩৫) ও মো. ইলিয়াছ (৩৬)। নিহত দুইজনই জেলার মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল গ্রামের বাসিন্দা।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ জানান, কাঠবোঝাই ট্রাকটি মহালছড়ি থেকে জালিয়াপাড়ার দিকে আসছিল। চালক নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকে থাকা দুজন নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা হতাহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আশঙ্কাজনক হওয়ায় দুজনকে মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.