পশ্চিম গোমদন্ডী চরখিজিরপুর ইউনিয়ন আ’লীগের তৃণমূল সম্মেলন অনুষ্ঠিত
তৃণমুল আওয়ামী লীগকে শক্তিশালী করার লক্ষ্যে পশ্চিম গোমদন্ডী (চরখিজিরপুর) ইউনিয়নের আওতাধীন ১, ২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকালে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু নঈম মোঃ ইব্রাহিম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী সেলিম এর সঞ্চালনা এক আলোচনা সভা চরখিজিরপুর হাজী জানে আলম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বোয়ালখালী উপজেলা শাখার সহ- সভাপতি সাইদুর রহমান খোকা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়াল খালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আলহাজ্ব মো নুর হোসেন, বোয়ালখালী উপজেলা, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওয়াসীম মুরাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মন্নান রানা।
সমাবেশে বক্তারা বলেন, ত্যাগী ও দুঃসময়ের নেতাদের মূল্যায়ন করতে হবে। রাজনীতির সুসময়ে অনেকে আসবে, তাদের হাতে আ’লীগ কতটা নিরাপদ তা ভাবতে হবে। টাকাওয়ালা দেখে নেতা বানাবেন না। যারা সময়ে সময়ে নৌকার বিরোধীতা করে তাদেরও নেতা বানানো যাবে না।
এসময় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিকলীগের প্রচার সম্পাদক কামরুল হাসান বাবু, আওয়ামী লীগ নেতা জসীম উদ্দিন হিরু, উপজেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক নুরুল কবির, উপজেলা যুবলীগের যুগ্মসম্পাদক আবু সায়েম চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আতিকুর রহমান ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি সিরাজুল হক, সাবেক সাধারণ সম্পাদক আবদুছ ছালাম, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সেকান্দর জাবেদ, সাধারণ সম্পাদক কাজল, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো মনসুর, সাধারণ সম্পাদক রুবেল, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি শরাফত আলী, সাধারণ সম্পাদক আব্দুল গফুর, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ লোকমান, সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন, দক্ষিণ জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক আবু বকর, উপজেলা ছাত্রলীগ নেতা আবু যোবাইয়ের, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মঈন উদ্দিন মহিন, সাধারণ সম্পাদক নাছিরসহ নেতৃবৃন্দ।
উক্ত সম্মেলনে ২ নং ওয়ার্ডের হাজী আবদুল লতিফকে সভাপতি, নুরুল আবছার কে সাধারণ সম্পাদক ও ৩ নং ওয়ার্ডে মোহাম্মদ শফিউল আলম’কে সভাপতি ও জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।