চট্টগ্রামে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন ৫ নম্বর জেটি গেইটের রেললাইনের পূর্ব পাশে একটি ড্রেন থেকে মো: জাকির হোসেন (৩৪) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ জুলাই) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মো. জাকির হোসেন, বন্দর থানার ঈশান মিস্ত্রি ঘাট এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, বন্দর থানাধীন ৫ নম্বর জেটি গেইটের বিপরীতে নির্মাণাধীন ফ্লাইওভারের পাশে একটি ড্রেন থেকে মো: জাকির হোসেন (৩৪) নামে একজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য চমেকের ফরেনসিক মর্গে পাঠানো হয়েছে।