চট্টগ্রামে ৫০টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ৪


চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকা থেকে ৫০টি চোরাই মোবাইলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৩০ জুন) রাত পৌনে ১০টায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো.সোহেল(৩৫), মো. আশরাফুল মিয়া (২৮), মো.সিরাজুল ইসলাম (২৯) ও মো.গোলাম নুর মিয়া (১৯)।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের (পশ্চিম ও বন্দর) উপ-কমিশনার মুহাম্মদ আলী হোসেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানাধীন এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ৫০টি চোরাই মোবাইলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ইপিজেড থানায় মামলা করা হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.