হাসপাতালে তিন বীর মুক্তিযোদ্ধার রোগমুক্তি কামনায় মুক্তিযোদ্ধা সংসদ


বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিটের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ (৭৬) বীর মুক্তিযোদ্ধা রনজিত কুমার দাশ (৭০) ও বীর মুক্তিযোদ্ধা আবদুস শুক্কুর চৌধুরী (৭৩) গুরুতর অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ১২নং কার্ডিওলজি ওয়ার্ডের অধ্যাপক (ডা.) মোঃ ফজলে রাব্বি মুক্তিযোদ্ধা ব্লকে চিকিৎসাধীন রয়েছে। স্ট্রোক, বুকে ব্যাথা ও নিউমোনিয়াজনিত কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের আশু রোগমুক্তি কামনা করে দেশবাসীর কাছে দোয়া/আর্শিবাদ চেয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ ও সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাসসহ সংসদের অধীন সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধাগণ। অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের সুচিকিৎসার ব্যাপারে চমেক হাসপাতাল পরিচালক ও কার্ডিওলজি ওয়ার্ডের বিভাগীয় প্রধানসহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন। হাসপাতালে চিকিৎসাধীন মহানগর

মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ জানান, মুক্তিযোদ্ধা ব্লকের তিনটি বেডে বর্তমানে তিন জন বীর মুক্তিযোদ্ধা অসুস্থতাজনিত কারণে ভর্তি রয়েছে। এই ব্লকে চিকিৎসাধীন বীর মুক্তিযোদ্ধারা কর্তব্যরত ডাক্তার-নার্সদের মাধ্যমে সন্তোষজনক চিকিৎসা সেবা পাচ্ছে। কিন্তু এয়ার কন্ডিশনারটি (এসি) নষ্ট, ছাদের পলেস্তরা (রং) খসে পড়ছে। মুক্তিযোদ্ধা ব্লকে দরজা-জানালা বন্ধ থাকলে পাখাাটিও ঠিকমত চলেনা, অত্যধিক গরম অনুভূত হয়, ফলে শ্বাস নিতে কষ্ট হয়। এ ব্যাপারে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আন্তরিক সহযোগিতা চেয়েছেন চিকিৎসাধীন বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ।

মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ বলেন, প্রাকৃতিক ও বয়সের কারণে বীর মুক্তিযোদ্ধারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধা বøকে ভর্তি হচ্ছে। এ ব্লকে বেডের সংখ্যা আরও বৃদ্ধি করা প্রয়োজন। মুক্তিযোদ্ধা ব্লকে চিকিৎসা সেবা নেয়ার জন্য শুধুমাত্র প্রকৃত বীর মুক্তিযোদ্ধা ছাড়া ভূয়া মুক্তিযোদ্ধারা যাতে ভর্তি হতে না পারে সে দিকে নজর রাখতে হবে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ব্যবস্থা আরো উন্নত ও সহজ করার জোর দাবী জানান।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.