বাকলিয়ায় বিদ্যুৎ সাবস্টেশনে আগুন
চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকার সৈয়দ শাহ সড়কের পাশে পিডিবির বিদ্যুৎ সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘেটেছে।
মঙ্গলবার (২৮ জুন) বিকেল সাড়ে ৫টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের মোবিলাইজিং কর্মকর্তা কফিল উদ্দিন।
তিনি বলেন, বিকেল ৫টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে এলেও ঘটনাস্থলে বর্তমানে ধোয়া উড়ছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো জানা যায়নি। পরে বিস্তারিত জানানো হবে।