চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে নিয়ে উল্টো ক্রসফায়ারের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন


নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলার প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে নিয়ে উল্টো প্রবাসীকে ও তার দুই সন্তানকে ক্রসফায়ারের হুমকি দেয়ার অভিযোগে রিমন বড়ুয়া নামের পুলিশের এক কনষ্টেবলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন রাঙ্গুনিয়া উপজেলার শিলক গ্রামে ভুক্তভোগী জাপান প্রবাসী সুকুমার বড়ুয়া। বুধবার (১৮ মে) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এ সংবাদ সম্মেলন করা হয়।

এসময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুকুমার বড়ুয়া বলেন, ২০০৪ সালের ৮ নভেম্বর আমরা পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। বর্তমানে আমাদের দাম্পত্য জীবনে ১৭ বছরের এক মেয়ে ও ১১ বছরে এক ছেলে রয়েছে। দীর্ঘদিন ধরে জাপানে অবস্থান করার সুবাদে আমার স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেন পুলিশ কনস্টেবল রিমন বড়ুয়া। গত কয়েক মাস আগে বিশ লাখ টাকা ও প্রায় বিশ ভরি স্বর্ণ সহ আমার স্ত্রীকে নিয়ে পালিয়ে যায় পুলিশের কনস্টেবল রিমন। আমি প্রবাসে থাকাকালীন আমার স্ত্রীর সঙ্গে রিমনের অবৈধ মেলামেশার বিষয়টি সন্তানরা দেখে ফেললে মুঠোফোনে বিষয়টি আমাকে অবহিত করে। এরপর আমি দেশে এসে রিমনকে আমার সংসার না ভাঙার অনুরোধ করি। একাধিকবার বলার পর রিমন বিষয়টি আমলে নেয়নি। উল্টো র‌্যাবে চাকরি করার সুবাদে তিনি আমাকে ক্রসফায়ারে হত্যা করবে বলে হুমকি দেয়। আমি বর্তমানে দুই সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগছি।

এসময় তিনি আরও বলেন, সবশেষ গত ১ মার্চ রিমন আমার স্ত্রীকে ঢাকা থেকে চট্টগ্রাম নিয়ে যায়। এ বিষয়ে রাজধানীর সবুজবাগ থানায় একটি সাধারণ ডায়েরিও করি আমি। দুদিন অজ্ঞাত স্থানে রাখার পর ৩ মার্চ রিমন আমার স্ত্রীকে ঢাকায় পাঠিয়ে দেন। এরপর ২২ মার্চ পুনরায় নগদ ২০ লাখ টাকা ও স্বর্ণালংকারসহ আমার স্ত্রীকে রিমন নিয়ে যায়। সেই থেকে আমার স্ত্রীর আর খোঁজ পাওয়া যাচ্ছে না। বর্তমানে ওই পুলিশ কনস্টেবল রিমন বড়ুয়া কুমিল্লার হাইওয়ে পুলিশ সুপার কার্য়ালয়ে কর্মরত আছে বলে জানান প্রবাসী সুকুমার বড়ুয়া। সুকুমার বড়ুয়া বলেন, পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। কিন্তু রিমনের মত কিছু অসাধু পুলিশের কারণে এ বাহিনীর সুনাম ক্ষুন্ন হচ্ছে। তাই আমি এ ঘটনায় সম্পৃক্ত পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সংবাদ সম্মেলনে সুকুমার বড়ুয়ার মেয়ে পুজা বলেন, পুলিশ সদস্য রিমন বড়ুয়া আমার বাবা ও আমাদেরকে ক্রসফায়ার দিয়ে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমরা গত কয়েক মাস ধরেই মাকে পাচ্ছি না। আমরা আমাদের মাকে ফেরত চাই।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.