মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে গার্মেন্টস কর্মীর আত্মহত্যা


চট্টগ্রামের বাকলিয়ায় মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে নুর নাহার (১৭) নামে এক গার্মেন্টস কর্মী আত্মহত্যা করেছে।

নিহত নুর নাহার (১৭) ভোলা জেলার লালমোহন এলাকার মোঃ আলমগীরের মেয়ে।

বুধবার (১৮ মে) সকালে বাকলিয়া থানাধীন রাহাত্তার পুল চেরাগ্গা গলি দুবাইয়ের কলোনি ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

পারিবারিক সূত্রে জানাগেছে, গত রাতে মায়ের সাথে মোবাইল নিয়ে ঝগড়া করে নিজ কক্ষে ঘুমাতে যায়,পরবর্তিতে সবার অগোচরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার করে।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জানান, মায়ের সাথে অভিমান করে নুর নাহার নামের ১৭ বছর বয়সী এক মেয়ে আত্মহত্যা করেছে। বর্তমানে লাশ চমেক হাসপাতালের মর্গে রয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.