চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় আগুন
নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে নগরীর বন্দর থানাধীন ইপিজেড এলাকায় সাজ ফ্যাশন নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ইপিজেডের হোসেন কমপ্লেক্সের ৪র্থ তলায় অবস্থিত পোশাক এই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। তবে ক্ষয়ক্ষতি এবং হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে এমনটি জানান ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (চট্টগ্রাম) আনিসুর রহমান।
এসময় অগ্নিকান্ডের কবল থেকে উদ্ধার হওয়া ওই পোশাক কারখানায় এক শ্রমিকের কাছে অগ্নিকান্ডের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আজ বন্ধের দিন হলেও জরুরি কাজে আমরা কয়জন শ্রমিক ফিনিশিং সেকশনে কাজ করার জন্য আসছিলাম।তবে হঠাৎ দেখি গোডাউনে আগুন। তখন আমরা পাশের ফ্লোরে গিয়ে অবস্থান করি। মনে হয় বিদ্যুতের থেকে আগুনের সূত্রপাত। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা আমাদের উদ্ধার করে নিচে নামিয়ে আনেন বলে জানান।
কেএমরা/ পিবি।