আনোয়ারায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলায় প্রাণি সম্পদ প্রদর্শনী-২০২২ উপলক্ষে একদিনের প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার পুরাতন কোর্ট বিল্ডিং মাঠে এ প্রদর্শনী মেলার আয়োজন করা হয়।
এই উপলক্ষে মেলা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রাণিসম্পদ অধিদফতরের উপ-সহকারী কর্মকর্তা দোলন কান্তি দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ নাইফা বেগম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) ডাঃ সেতারা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন গরীব বান্ধব এবং জনবান্ধব সরকার। তিনি আছেন বিধায় আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। এই সরকার গৃহহীনদের ঘর দিচ্ছে আর বেকারদের জন্য নতুন কর্মসংস্থানের ব্যবস্থা ও বিভিন্ন সংগঠনের মাধ্যমে সমন্বয় করে প্রাণিসম্পদ ক্ষেত্রে, মৎস্য ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে লোন দিয়ে তাদের সাবলম্বী করতে কাজ করছে। আগামীতে সরকারের এই উদ্যোগগুলো সঠিক ভাবে পরিচালিত করার আহ্বান জানান।
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় আনোয়ারা উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে প্রদর্শনী মেলায় ৪০ টি স্টলে প্রাণিসম্পদ সংশ্লিষ্ট গাভী, ছাগল, কবুতর, হাঁস-মুরগি, কবুতর, দুধের ক্রিম সেপারেটর মেশিন, ঘাস চাষ, ঘাস কাটা মেশিন, কৃত্রিম প্রজনন, চিকিৎসা সামগ্রী ও চিকিৎসা বিষয়ক কার্যক্রম প্রদর্শন করা হয়। আলোচনা অনুষ্ঠান শেষে প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
সমাপনী অনুষ্ঠানে প্রদর্শনীতে অংশ নেওয়া ষ্টলগুলোর মধ্যে ৩ ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।