আনোয়ারায় তিন লক্ষ টাকার অবৈধ বেহুন্দী জাল জব্দ
আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলায় মৎস্য অধিদপ্তরের বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে তিন লক্ষ টাকার অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়েছে।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সাঙ্গু নদীর মোহনা থেকে বঙ্গোপসাগরে অভিযান পরিচালনা করে এই জাল জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদুল হক চৌধুরী। এই সময় উপস্থিত ছিলেন মেরিন ফিশারিজ অফিসার হুজ্জাতুল ইসলাম, রায়পুর কন্টিনজেন্ট কমান্ডার মোঃ দেলোয়ার হোসেন, ফিল্ড অফিসার জাহেদ আহমেদ ও মোহাম্মদ এনামুল হক প্রমূখ ।
এ বিষয়ে সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হকের বলেন, বিশেষ কম্বিং অপারেশন- ২০২২ বাস্তবায়নের লক্ষ্যে ৪র্থ ধাপের ১ম দিনে অভিযান চালিয়ে ৬টি বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত এসব জাল কোস্টগার্ডের পল্টনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। অবৈধ জাল অপসারণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।