আনোয়ারায় ইউপি সদস্যদের শপথ গ্রহণ


রিয়াদ হোসেন, আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলায় পঞ্চম ধাপে ও ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ ফেব্রুয়ারি ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে নব নির্বাচিতদের শপথ বাক্যপাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ।

এ সময় শপথ গ্রহণ করেন, পঞ্চম ধাপে নির্বাচিত ৯০ জন সাধারণ সদস্য ও ৩০ জন সংরক্ষিত আসনের সদস্য এবং পরবর্তীতে ষষ্ঠ ধাপে নির্বাচিত ৯ জন সাধারণ সদস্য ও ৩ জন সংরক্ষিত মহিলা সদস্যরা।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, মাদকমুক্ত, দূর্ণীতিমুক্ত, ডিজিটাল বাংলাদেশ গড়তে সকলকে সুন্দরভাবে দায়িত্ব পালন করতে বলেন।

উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ বলেন, আজ থেকে আপনারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন কিন্তুু ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন এই কথা মনে না করে জনগণের সাথে শাসক হিসেবে নই সেবক হিসেবে কাজ করতে ঔদ্ধত্য আহবান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা রমজান আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরীসহ ১০ ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দরা।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.