উখিয়ায় ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক
উখিয়ায় লম্বাশিয়া ক্যাম্পে ১৪ এপিবিএন বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ৬ শ ইয়াবাসহ ২ রোহিঙ্গাকে আটক করেছে।
শুক্রবার রাত ১১ টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আওতাধীন লম্বাশিয়া পুলিশ ক্যাম্পের ক্যাম্প-১/ইস্ট, ব্লক-ডি/১৩ এর হাবিবুর রহমানের শেডে দক্ষিণ পার্শের চারমুখা ইটের সোলিং রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়েছে।
১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক শনিবার দুপুর দেড়টার দিকে জানান, লম্বাশিয়া পুলিশ ক্যাম্পে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে ১৩ নং ক্যাম্পের -১ ইস্ট/২ সি – ব্লকের মৃত আব্দুস শফির ছেলে জিয়াউর রহমান (২০), ক্যাম্প- ১/৬ জি-ব্লকের মৃত আসাদুজ্জামানের ছেলে মাহমুদুর রহমান (২২), কে হাবিবুর রহমানের শেডে দক্ষিণ পার্শের চারমুখা হতে পুলিশ ক্যাম্প গামী ইটের সোলিং রাস্তার উপর হতে ৩,৬০০ (তিন হাজার ছয়শত) ইয়াবাসহ তাদের আটক করা হয়।
ইয়াবাসহ আটক ২ রোহিঙ্গার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।