লবিষ্টের নামে কারা বিদেশে টাকা পাঠিয়েছে খতিয়ে দেখা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী


লবিস্ট নিয়োগের নামে কারা কীভাবে বিদেশে টাকা পাঠিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, প্রয়োজনে তাদের সামনে আনা হবে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে মানিক মিয়া এভিনিউয়ে রাজধানী স্কুলে স্বরস্বতী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় মন্ত্রী বলেন, নিরাপত্তাবাহিনী কোন গুমের সঙ্গে জড়িত নয়। যারা গুম হচ্ছেন তারা কিছু দিন পরই উদ্ধার হচ্ছেন। গুম নিয়ে অপরাজনীতি হচ্ছে বলেও মনে করেন তিনি।

তিনি বলেন, লবিস্ট নিয়োগের নামে কারা কীভাবে বিদেশে টাকা পাঠিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। শিগগিরই তাদেরকে সামনে আনা হবে। বাংলাদেশে কেউ গুম হয়না৷ কেউ আত্মগোপন করে। পরে আবার ফিরে আসে।

র‍্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে মন্ত্রী বলেন, কিছু ভুল তথ্যের জন্য এমনটি হয়েছে।

পাহাড়ে সন্ত্রাসীদের আনাগোনা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পাহাড়ে কিছু সমস্যা আছে। সেনাবাহিনীর পাশাপাশি সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার পরিকল্পনা রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.