আনোয়ারায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে বেকারি পণ্য


আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় অনুমোদনহীন বেকারি কারখানায় নোংরা পরিবেশে তৈরি হচ্ছে বিভিন্ন রকমারি খাবার। কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে উপজেলার বৈরাগ ইউনিয়নের আমানউল্লাহ পাড়া রাস্তার মাথায় অবস্থিত ভাড়া ঘরে ভেতরেই বিভিন্ন বেকারি পণ্য তৈরি করছে আল রহমান বেকারি নামক একটি অনুমোদনহীন একটি প্রতিষ্ঠান। আর এই সব খাবার যাচ্ছে পাড়া-মহল্লার বিভিন্ন দোকান থেকে শুরু করে নামিদামি বেকারিতে।

বেকারির তৈরি এসব নিন্মমানের বিভিন্ন খাদ্যদ্রব্য কিনে একদিকে প্রতারিত হচ্ছে গ্রাহক অপরদিকে হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছেন বেকারি মালিক। আল রহমান বেকারির এসব অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে সংবাদ সংগ্রহে গেলে স্থানীয় কয়েকজন বেকারি থেকে অবৈধ মাসিক মাসোয়ারা নেওয়া ব্যক্তিরা ভয়ভীতি দেখায়।

সরেজমিন ঘুরে দেখা যায়, আমানউল্লাহ পাড়া রাস্তার মাথার উত্তর পাশে ঘর ভাড়া নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে গড়ে উঠেছে আল রহমান বেকারি। তাদের নেই কোন ট্রেড লাইসেন্স ও বিএসটিআই’র অনুমোদন। অস্বাস্থ্যকর, নোংরা ও সেঁতসেঁতে পরিবেশে নিন্মমানের বিভিন্ন ধরনের বিস্কুট, জন্মদিনের কেক, লাড্ডু , বাটার বন, চানাচুরসহ শিশু খাদ্য ও বেকারি পণ্য তৈরি হচ্ছে। আর অল্প বেতনে শিশু শ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছে। বেকারি শ্রমিকরা খালি গায়ে একহাতে সিগারেট অন্য ময়লা হাত দিয়ে কাজ করছে এমনকি পায়ে মাড়িয়ে কাজ করতে ও দেখা গেছে। খোলাভাবে তেলভর্তি ড্রামে মাছি ও তেলেপোকা দেখা যাচ্ছে। এ পরিবেশের তৈরি খাদ্য খেয়ে আশেপাশের লোকজন ডায়রিয়াসহ নানাভাবে অসুস্থ হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, এই বেকারির উৎপাদনকৃত নিন্মমানের পণ্য গায়ে উৎপাদনের এবং মেয়াদ উত্তীর্ণ কোন ধরণের তারিখ লিখা থাকে না।

স্থানীয় বৈরাগ গ্রামের মুহাম্মদ আরাফাত হোসেন জানান, আমার ভাইয়ের ছেলেকে এই বেকারি একটি বন খাওয়ানোর পর এস্ট্রং ডায়রিয়া হয়ে এক সপ্তাহ হাসপাতালে থাকতে হয়েছে এবং তার প্রমাণসহ আমি সংরক্ষণ করে রেখেছি।

এই বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী জানান, এই খানে একটি বেকারি আছে এই বিষয়ে আমার জানা ছিল না। শীঘ্রই এব্যাপারে অভিযান পরিচালনা করে আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.