চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৯৮৯, মৃত্যু ১
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৯২টি নমুনা পরীক্ষা করে ৯৮৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় করোনায় মৃত্যু হয়েছে একজনের।
বুধবার (১৯ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
জানা গেছে, দিন দিন চট্টগ্রামে করোনা আক্রান্তের হার বেড়েই চলছে। স্বাস্থ্যবিধি কোনভাবেই মানছে না চট্টগ্রামের সাধারণ মানুষ। স্বাস্থ্যবিধি অপেক্ষা করে চট্টগ্রামের পর্যটন স্পটগুলোতে এখনো ভিড় করতে দেখা যাচ্ছে। গণপরিবহন, শপিংমল, পর্যটন স্পটসহ কোথাও স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে না।
এদিকে নতুন আক্রান্ত ৮২৯ জন মহানগরীতে ও ১৬০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে এই পর্যন্ত ১ লাখ ৭৪ হাজার ৪৬ জন আক্রান্ত হয়েছে ও ১৩৪৮ জন করোনায় মৃত্যু হয়েছে।