নাইক্ষ্যংছড়ি ও লামা উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ


মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি ও লামা উপজেলার ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে ১৯ ডিসেম্বর রবিবার সকালে বান্দরবান জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের আয়োজনে এই শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এবং লামা থেকে ৭ জন ও নাইক্ষ্যংছড়ি থেকে ২ জন, মোট নয়জন নবনির্বাচিত চেয়ারম্যান গন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুছ ফরাজী, আওয়ামীলীগে সিনিয়র সভাপতি আব্দুর রহিম, প্রেসক্লাবে সভাপতি মনিরুল ইসলাম মনুসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিকস্ মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সকল চেয়ারম্যানগণকে ফুলেল শুভেচ্ছা জানান বান্দরবান জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজী।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.