বুস্টার ডোজের কার্যক্রম শুরু, প্রথম টিকা নিলেন সেই নার্স


বাংলাদেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকার বুস্টার ডোজের কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশে প্রথম কোভিড-১৯ টিকা গ্রহণ করা কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র নার্স রুনু ভেরোনিকা কস্তাকে দিয়ে বুস্টার ডোজের কার্যক্রম শুরু হয়।

রবিবার দুপুরে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএসএ) প্রতিষ্ঠানে চার মন্ত্রীর উপস্থিতিতে বুস্টার ডোজের কার্যক্রম উদ্বোধন করা হয়।

নার্স রুনু ভেরোনিকাকে দিয়ে এই ডোজের কার্যক্রম শুরু হয়। এরপর ষাটোর্ধ্ব শতাধিক ব্যক্তিকে এই ডোজ দেওয়া হয়। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমও বুস্টার ডোজ গ্রহণ করেন।

বুস্টার ডোজ নেওয়া সবাই করোনা মোকাবিলায় সম্মুখসারির যোদ্ধা চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মী। বুস্টার ডোজ হিসেবে সবাইকে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে।

বুস্টার ডোজ শুরুর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, স্বাভাবিক টিকা কার্যক্রমের পাশাপাশি বুস্টার কার্যক্রম চলমান থাকবে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.