মাদক ব্যবসা যারা করে তারা হয় মাদক ছাড়বে না হয় এলাকাঃ রাশেদুল হক


নিজস্ব প্রতিবেদকঃ বাকলিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল হক বলেছেন, বাকলিয়া এলাকায় যারা মাদক ব্যবসা করে তারা হয় মাদক ব্যবসা ছেড়ে দিতে হবে না হয় এলাকা ছেড়ে চলে যেতে হবে। আর যদি কেউ মাদক ব্যবসা করতে চায়, তাহলে আমার সাথে চ্যালেঞ্জ করে মাদক ব্যবসা করতে হবে। বাকলিয়া এলাকায় কোনো মাদক ব্যবসায়ী, সন্ত্রাস জঙ্গি গোষ্ঠী থাকবেনা এবং থাকতে দেওয়া হবেনা। বৃহস্পতিবার (৪ অক্টোবর) বেলা ১২টায় বাকলিয়া থানাধীন বৌ বাজার ডিসি রোড এলাকায় শ্যামা পূজা মন্ডপ পরির্দশনকালে আশু বাবুর বাড়ির পূজা মন্ডপে তিনি এসব কথা বলেন।

এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উদ্দেশে রাশেদুল হক বলেন, মাদক সন্ত্রাস প্রতিরোধে শুধু পুলিশ নয় আপনাদেরও ভূমিকা থাকতে হবে। আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। এই এলাকায় যারা যখনই মাদক ব্যবসা পরিচালনা করে, সে রাতে হোক বা দিনে হোক আটকিয়ে রেখে রাত যতোটাই হোক আমাকে ফোন দিন আমি হাজির হবো।আপনারা আমাদের তথ্য দিন। আমি এই এলাকা মাদক মুক্ত করে ছাড়বো। এসময় তিনি বলেন, যারা মাদক ব্যবসা ছাড়বে তাদের হাতে দেওয়া হবে গোলাপ ফুল আর ছাড়বেনা তাদের হাতে হাত কড়া। আমি এও কথা দিচ্ছি যারা মাদক ব্যবসা ছেড়ে দিয়ে ভালো হতে চায় তারা কর্ম করে চলার জন্য আমি দোকানের ব্যবস্থা করে দেবো। এসময় তিনি এলাকার ছোট শিশুদের সাথেও কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। পাশাপাশি বাড়ির মালিকরা ভাড়াটিয়াদের বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রে ভাড়াটিয়াদের তথ্য ফরমের মাধ্যমে তথ্য সংগ্রহ করে থানায় প্রদান করার আহবান জানান।

পরির্দশনকালে উপস্থিত ছিলেন, বাকলিয়া থানা কর্তৃক ২২নং বিট পুলিশের ইনচার্জ উপ-পরির্দশক নিদর্শন বড়ুয়া, বিজয়’৭১ এর সভাপতি সাংবাদিক সজল চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক কে এম রাজীব, ২২নং বিট পুলিশিং এর ৩নং ইউনিট আওয়ামী লীগের
সভাপতি সারোয়ার আলম ভূঁইয়া, বিট পুলিশিং এর সাধারণ সম্পাদক ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য খায়রুল বশর বাসেক, মোঃ আক্কাস, এবাদুল হক বাহাদুর, হাজী আজগর, মোঃ ইকবাল হোসেন, মোঃ সাগর আলী, মোঃ মহিউদ্দিন, আবদুল লতিফ সহ এলাকার গন্যমান্য ব্যক্তি ও পূজা কমিটির নেতৃবৃন্দ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.