আখতারুজ্জামান বাবুর কবরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো বাংলাদেশ সরকারের বর্তমান ভূমিমন্ত্রীর পিতা, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আখতারুজ্জামান চৌধুরী বাবুর নবম মৃত্যু বার্ষিকী।
বৃহস্পতিবার (৪ঠা নভেম্বর) সকাল থেকে মরহুম নেতার প্রতি ভালোবাসা জানাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর গ্রামের বাড়িতে ঢল নামে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের হাজারো নেতাকর্মীর।
এসময় তাঁর আত্মার মাগফিতার কামনায় খতমে কোরআন, দোয়া মাহফিল কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।
মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে দক্ষিণ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, আনোয়ারা-কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, আনোয়ারা উপজেলা পরিষদ, বিভিন্ন শিক্ষা সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে মিলাদ-দোয়া মাহফিল, খতমে কোরআন ও মরহুমের কবর জিয়ারতের মধ্য দিয়ে পালন করা হয়।
এদিন সকাল দশটায় কবরে ফাতেহা পাঠ এবং ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, বোয়ালখালী আসনের সাংসদ মোসলেম উদ্দীন আহমেদ,চন্দনাইশের সাংসদ মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম চৌধুরী ,আনোয়ারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর।
এসময় আরো উপস্থিত ছিলেন, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ.ফ.ম টিপু সুলতান, সিনিয়র সহ সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, আখতারুজ্জামান চৌধুরী বাবুর সচিব বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী ,দক্ষিণ জেলা কৃষক লীগের সভাপতি আতিকুর রহমান চৌধুরী ।
পরে দুপুর দেড়টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি)তানভীর হাসান চৌধুরী, উপজেলা প্রকৌশলী জামিরুল ইসলাম, কৃষি কর্মকর্তা রমজান আলী, সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক।
আখতারুজ্জামান চৌধুরী বাবু দীর্ঘ সময় ধরে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছাড়াও জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন চারবার। নবম জাতীয় সংসদে তিনি ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। ১৯৪৫ সালে আনোয়ারা হাইলধর গ্রামে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন আখতারুজ্জামান চৌধুরী বাবু।