বাকলিয়া থানা কর্তৃক ২২নং বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদকঃ নগরীর পশ্চিম বাকলিয়া ১৭নং ওয়ার্ডস্থ দেওয়ান বাজার ডিসি রোড এলাকার সমাজ কমিটি আয়োজিত বাকলিয়া থানা কর্তৃক ২২নং বিট পুলিশি এর উঠান বৈঠক সম্পন্ন হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) বিকাল ৩টায় দেওয়ান বাজারস্থ রত্না টেসলার্স গলিতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিএমপি’র বাকলিয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক। এসময় প্রধান অতিথির বক্তব্যে রাশেদুল হক বলেন, কিশোরগ্যাং, মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, চাঁদাবাজ ও সন্ত্রাসী এই এলাকা থাকবে না। এখানে যদি কেউ মাদকের ব্যবসা করে তাহলে আমার সাথে চ্যালেঞ্জ করে করতে হবে। আর ইভটিজার যত বড়ই প্রভাবশালী হোক আমি দেখে ছাড়বো। পুলিশ এবং জনগণের সহযোগিতায় এই এলাকা একটি বাসযোগ্য পরিবেশ করতে চাই।

এসময় উপস্থিত বক্তারা বাকলিয়া থানাধীন দেওয়ান বাজার খালপাড় ও বগারবিল নিরাপদ- ২ এ মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, কিশোরগ্যাং, সন্ত্রাসী, পুলিশের নামে চাঁদাবাজি ও সড়ক দখল করে ভ্যানগাড়ি বসিয়ে চাঁদাবাজির কথা উল্লেখ করে ব্যবস্থা নেওয়ার কথা জানালে রাশেদুল হক বলেন, কেউ যদি পুলিশের নাম দিয়ে টাকা আদায় কিংবা চাঁদাবাজি করে, তাহলে তাকে বেঁধে রেখে পুলিশকে খবর দিবেন। তিনি সড়ক দখল করে ভ্যানগাড়ি বসানোর বিষয়ে বলেন, এসব বিষয় গুলো আপনাদের সহযোগিতা এবং সমন্বয়ের প্রয়োজন। এসময় তিনি বাড়ির মালিকদের ভাড়াটিয়াদের ভাড়া দেওয়ার ক্ষেত্রে তথ্য ফরম সমগ্র এবং এলাকার নিরাপত্তার স্বার্থে ক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা স্থাপনের আহবান জানান।

অসাম্প্রদায়িক চিন্তা চেতনায় ও সম্প্রীতি বজায় রেখে উগ্রবাদদের প্রতিহত করে, সন্ত্রাস, মাদক ব্যবসায়ী ও অপকর্মকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানিয়ে বিশেষ অতিথির বক্তব্যে নাট্যজন, সাংবাদিক ও বিজয় ‘৭১ এর সভাপতি সজল চৌধুরী বলেন, ধর্মভীরু মানুষ কখনও দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হয় না। কিছু উন্মাদ প্ররোচিত হয়, এর পিছনে থাকে মূল ষড়যন্ত্রকারীরা।জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলের ঐক্লান্তিক প্রচেষ্টায় এগিয়ে নিতে হবে অগ্রসরমান বাংলাদেশকে।আসুন পুলিশ জনগন মিলেমিশে আমাদের এই ২২নং বিটভুক্ত পশ্চিম বাকলিয়া এলাকাটিকে গড়ে তুলি আদর্শ বাসস্থান। যেখানে থাকবেন না কোন রাজনৈতিক হানাহানি, সন্ত্রাস, মাদক কিংবা কোন ইভটিজিং। সবার অন্তরে থাকবে -শান্তিময়তা, অসাম্প্রদায়িকতা আর মানবতা।

দেওয়ান বাজার সমাজ কমিটির সভাপতি আলহাজ্জ্ব মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে, বাকলিয়া থানার উপ-পরিদর্শক ২২নং বিট ইনচার্জ নিদর্শন বড়ুয়া,র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি ও নতুন পাড়া সমাজ কমিটির সভাপতি শাহাবউদ্দিন আহমেদ চৌধুরী, সহসভাপতি ও দেওয়ান বাজার সমাজ কমিটির সাধারণ সম্পাদক সিরাজুর রহমান, শান্তিনগর সমাজ কমিটির সভাপতি আবুল হাশেম কন্ট্রাক্ট্রর, বিজয়’৭১ এর সভাপতি সজল চৌধুরী।এতে আরও বক্তব্য রাখেন, বিট পুলিশিং এর সভাপতি সারোয়ার আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক খায়রুল বশর বাসেক, এহেসানুল হক টিটু , টুটুল ভট্টাচার্য ও হাসান মুরাদ। এসময় আরও উপস্থিত ছিলেন, মোঃ আক্কাস, জাহাঙ্গীর আলম রানা, অভিজিৎ চক্রবর্তী, মোঃ ইকবাল হোসেন, মোঃ সাগর আলী, মোঃ আরিফ, আবদুস সবুর সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.