শেখ রাসেল’র জন্মদিন ও শেখ রাসেল দিবস পালনে পশ্চিম বাকলিয়া
নিজস্ব প্রতিবেদকঃ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল’র শুভজন্মদিন ও রাসেল দিবস উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছেন পশ্চিম বাকলিয়া ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক ৩নং ইউনিট আওয়ামী লীগ। সোমবার ( ১৮ অক্টোবর) বিকাল ৫টায় ডিসি রোডস্থ চকবাজার থানা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল রহমান এর বাসভবনে দিবসটি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি শাহাবউদ্দিন আহমেদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে শাহাবউদ্দিন চৌধুরী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকেরা জাতির পিতাকে স্বপরিবারে হত্যা করে। ১০ বছরের ছোট্ট শিশু শেখ রাসেলও রেহায় পায়নি। বঙ্গবন্ধুর সাথে নরপিশাচরা তাকেও নির্মমভাবে হত্যা করেছিল। সে দিন মায়ের কাছে নিয়ে যাওয়ার কথা বলে রাসেলের ছোট্ট বুক বুলেটের আঘাতে ঝাঁঝরা করে দিয়েছিল। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম না হলে আজ আমরা ‘বাংলাদেশ’ নামক স্বাধীন রাষ্ট্র পেতাম না। আজ তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থেকে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি জাতিকে যা দিয়ে যাচ্ছেন শেখ রাসেল বেঁচে থাকলে উন্নত সমৃদ্ধ দেশ আরো অনেক দিক নির্দেশনা দিতেন। তাই শোককে শক্তিতে পরিণত করার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে।
ইউনিট আওয়ামী লীগের সভাপতি
সরোয়ার আলম এর সভাপতিত্বে, যুগ্মসাধারণ সম্পাদক এম এ ইলিয়াছ চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা মোঃ হাসেম, চকবাজার থানা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য খাইরুল বশর বাসেক, সহসভাপতি মোঃ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রানা, যুগ্মসাধারণ সম্পাদক খোকন মজুমদার, কৃষি সম্পাদক আব্দুল জলিল, ত্রান ও কল্যান সম্পাদক সাগর আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ টিপু সুলতান, মোহাম্মদ সেলিম, যুবলীগ নেতা মোহাম্মদ আবদুল ওয়াহেদ মুন্না, দারুল উলুম মাদ্রাসার ভি,পি,মোহাম্মদ রফিক, ছাত্রলীগ নেতা মোহাম্মদ রায়হান সহ আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ।