বাকলিয়ায় ইয়াবা সহ গ্রেফতার ৩
নিজস্ব প্রতিবেদকঃ নগরীর বাকলিয়া এলাকায় পুলিশের অভিযানে ৩ হাজার ইয়াবা সহ মোঃ ওমর ফারুক প্রকাশ ফারুক হোসেন (২১), তানিয়া আক্তার (২১) ও মোঃ সজীব (১৯) নামের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেল ৩.৫০ মিনিটের সময় বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বাকলিয়া থানার এএসআই (নিঃ) সুজন চন্দ্র রায় গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৭ অক্টোবর বিকেল ৩.৫০ মিনিটের সময় ৩ হাজার পিস ইয়াবা সহ মোঃ ওমর ফারুক প্রকাশ ফারুক হোসেন , তানিয়া আক্তার ও মোঃ সজীব কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে বাকলিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানান পুলিশ।