বান্দরবানে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩ জন
মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে বান্দরবানে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৬৬ জন। সদর উপজেলায় ১০৮ জন রোগীর মধ্যে হাসপাতালে ভর্তি আছে ৪ জন, রোয়াংছড়ি উপজেলায় ১০ জন, রুমা উপজেলায় ১৯ জন, থানছি উপজেলায় ১ জন, থানছি উপজেলায় ১ জন, লামা উপজেলায় ৯ জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে হাসপাতালে ভর্তি ১ জন, আলীকদম উপজেলায় ৯ জন এবং নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১০ জন করোনায় আক্রান্ত রোগীর আছে।
গত ২৪ ঘণ্টায় বান্দরবান জেলায় নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ জন। আক্রান্তরা সবাই হলেন সদর উপজেলার বাসিন্দা। এতে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হারের সংখ্যা দাঁড়িয়েছে ৬.৩৮%। বান্দরবান স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে।
২৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা এই তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন অফিসের তথ্যমতে, জেলায় এই পর্যন্ত তালিকা অনুযায়ী বান্দরবানে ১২ হাজার ৬শত ৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ১১ হাজার ৮শত ২৭ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে।
এদের মধ্যে ২ হাজার ৩শত ৪৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী ২ হাজার ১শত ৬৭ জন রোগী করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে।
সর্বশেষ পাওয়া তথ্যমতে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ১৪ জন।
বর্তমান জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৬৬ জন। জেলার সর্বশেষ তথ্য অনুযায়ী মোট শনাক্ত ২৩৪৭ জন এবং মোট সুস্থ ২১৬৭ জন।
সংশ্লিষ্টরা মনে করেন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে আসলেও সকলের উচিত হবে সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলাচল করা।