জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে হ্যান্ডবল ফেডারেশনের সৌজন্য সাক্ষাত


মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন কর্তৃক আয়োজিত জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতায় ‘রানার্স আপ’ হওয়ার সুবাদে বান্দরবান হ্যান্ডবল দল ২৩ সেপ্টম্বর বৃহস্পতিবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা এর সাথে সৌজন্য সাক্ষাত করেছে।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সূত্রে জানা যায়, আজ সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হয় বান্দরবান হ্যান্ডবল দলের কোচ সহ খেলোয়াড়রা।

এসময় পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বান্দরবান হ্যান্ডবল দলের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্ট।

জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা খোলোয়াড়দের উদ্দ্যেশে বলেন, হ্যান্ডবল প্রতিযোগীতায় আরো ভালো ফল বয়ে আনতে সব ধরণের সহযোগীতা করা জেলা পরিষদের পক্ষ হতে।

প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের উদ্যোগে ওয়ালটন ২য় জাতীয় যুব (অনূর্ধ্ব-১৭, বালক ও বালিকা) হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২১ শুরু হয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.