লামায় সাংবাদিকদের প্রতিবাদ সভা


মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান জেলার লামা উপজেলায় সাংবাদ কর্মীর সাথে দূর্ব্যবহারের প্রতিবাদে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে লামায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

জিটিভির লামা উপজেলা প্রতিনিধি ও লামা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিনের সাথে লামা হাসপাতালের আরএমও কর্তৃক অসদাচরণ করা ও দূর্ব্যবহারের কারনে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

৫ সেপ্টেম্বর, রবিবার বিকেলে লামা প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, লামা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া। সভায় স্বাগত বক্তব্য রাখেন, জিটিভি লামা প্রতিনিধি, লামা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন।

বক্তারা বলেন, লামা হাসপাতালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জিটিভি লামা প্রতিনিধি মোঃ ফরিদ উদ্দিনের সাথে লামা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ রোবীন কর্তৃক অসদাচরণ ও দূর্ব্যবহারের শিকার হন।

সাংবাদিক ফরিদ লামা হাসপাতালের অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতি ও সমস্যা গুলো ফেইসবুক লাইভের মাধ্যমে তুলে ধরলে ডাঃ রোবীন ও হাসপাতালের লোকজন তাকে পাগল বলেন, যা খুবই দুঃখজনক। এছাড়া পুলিশ ডেকে তাকে ধরে নেয়ার জন্য ঔদ্ধত্য আচরণে সাংবাদিকদের ব্যথিত করেছে। সাংবাদিক মহল দাবী করেন, এ ঘটনা আমলে নিয়ে লামা হাসপাতালের অনিয়ম বন্ধ ও সাংবাদিকের সাথে অসদাচরণ করা ডাক্তার ও কর্মচারীদের বিচারের মুখামুখি করা হোক। অন্যথায় আরো কর্মসূচি ঘোষণা করবে লামায় কর্মরত সাংবাদিক সমাজ।

প্রতিবাদ কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন বক্তব্য লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মুহাম্মদ কামালুদ্দিন, কালের কন্ঠ প্রতিনিধি তানফিজুর রহমান, দৈনিক পূর্বকোণ চট্টগ্রাম ও সাপ্তাহিক পাহাড়ের সময় প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম, মানবজমিন প্রতিনিধি মোঃ তৈয়ব আলী, ক্রাইম প্রতিদিন প্রতিনিধি উজ্জ্বল বড়ুয়া সহ প্রমূখ। সভায় সঞ্চালনা করেন দৈনিক অর্থনীতির প্রতিনিধি সাহাব উদ্দিন। এছাড়া লামা উপজেলায় কর্মরত সকল সাংবাদিকরা প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.