মরহুম আলী মিঞা কবিরাজ স্মৃতি সংসদের উদ্যোগে হাফেজ কোরআন সংবর্ধনা ২০২১ অনুষ্ঠিত


মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের সামাজিক ও অরাজনৈতিক সংগঠন মরহুম আলী মিঞা কবিরাজ স্মৃতি সংসদ। সংগঠনটি শুরু থেকে নানাবিধ সামাজিক কর্মকান্ডে নিজেদেরকে সম্পৃক্ত করেছে। এরই ধারাবাহিকতায় ৬ই সেপ্টেম্বর সোমবার জেলা সদরের কাপ অফ জয় রেস্তোরাঁয় জেলার বিভিন্ন মাদ্রাসার নবাগত কোরআনে হাফেজদেরকে নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন কারা হয়েছে।

এ সময় জেলা সদরের ৬ টি মাদ্রাসার ১৩ জন নবীব হাফেজদের মাঝে সম্মাননা ক্রেস্ট সহ উপহার সামগ্রী বিতরণ করা হয় ।এতে অংশ গ্রহণ করে ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ মোঃ ওমর ফারুক,ওবায়েদ হাসান সায়িম, ফাতেমা সাইদুর রহমান হাফিজিয়া মাদ্রাসার মোঃ আরিফ হোসেন, হাফিজিয়া ইসলামীয়া মাদ্রাসার মোঃ ওমর ফারুক, ইসলামিক শিক্ষা কেন্দ্রর মোঃ ইমতিয়াজুল ইসলাম, ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার মোঃ জাহিদুল ইসলাম এবং হযরত আবুজর গেফারী (রাঃ) আদর্শ মাদ্রাসার হাফেজ মুহাম্মদ হোসেন, শেখ সালমান মাহাদী, রাকিবুল ইসলাম, সালমান ফারসি, তাওফিকুর রহমান এবং হাফেজ মোঃ ইয়াছিন।

সংগঠনের সভাপতি আসিফ ইকবাল এর সভাপতিত্বে
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ৯ নং ওয়ার্ড এর কাউন্সিলর সেলিম রেজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক পুলিশ মেহেদী হাসান দোলন, প্রবিন মুরুব্বি নুরুল কবির, সাংবাদিক মোঃশহীদুল ইসলাম রানা।

আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ইনান ইরতিসাম, শুভ্র দে, সেক্রেটারি চল জাওয়াত শাফী, মাহফুজুর রহমান, ইমতিয়াজুল ইসলাম সাকিল,মাহির ইরতিসাম,মোঃ ইব্রাহিম, মোঃ খোকা।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভিন্ন মাদ্রাসা থেকে আগত নবাগত কোরআনে হাফেজদের উদ্দেশ্যে পৌর কাউন্সিলর সেলিম রেজা বলে, মরহুম আলী মিঞা কবিরাজ স্মৃতি সংসদ একটি সামাজিক সংগঠন। বিগত সময়ে তাদের সামাজিক কর্মকান্ড সকলের জন্য অনুষরনীয় অনুকরণীয়। যারা বিভিন্ন মাদ্রাসা হতে আজকে সংবর্ধিত হবেন তাদের অভিনন্দন।আগামীতেও মরহুম আলী মিঞা কবিরাজ স্মৃতি সংসদ এর উদ্যোগে আরো বড় পরিসরে এ ধরনের সামাজিক কর্মকান্ড বহাল থাকবে বলে আশা রাখি।

তিনি আরো বলেন কোরআনে হাফেজ দেশের ভবিষ্যৎ,আপনারা আগামীতে বড় বড় হাফেজ হয়ে দেশের মানুষের মাঝে ইসলামের আলো পৌছে দিবেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.