স্বাস্থ্যবিধি মেনে ২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও শহীদদের স্বরনে নানা কর্মসূচি পালন করেছে বান্দরবান পৌর আওয়ামীলীগ
মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: ২১শে আগস্টের গ্রেনেড হামলা ২০০৪ সালের যে হামলায় ২৪ জন নিহত হয় এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ প্রায় ৩০০ লোক আহত হয়। এই হামলায় নিহতদের মধ্যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নারী নেত্রী মিসেস আইভি রহমান অন্যতম, যিনি বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী। ২০০৪ সালের সারাদেশে জঙ্গিদের বোমা হামলা এবং গোপালগঞ্জে পুলিশি নির্যাতনের প্রতিবাদে ২১ আগস্ট বিকেলে ঢাকা মহানগর আওয়ামী লীগ ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশের আয়োজন করে। সমাবেশের প্রধান অতিথি শেখ হাসিনা অনুষ্ঠানস্থলে বিকেল পাঁচটায় পৌঁছালে, একটি ট্রাকের ওপর তৈরি মঞ্চে তিনি কুড়ি মিনিটের বক্তৃতা শেষে বিক্ষোভ মিছিল শুরু করার ঘোষণা দেন। বঙ্গবন্ধু কন্যা মঞ্চ থেকে নিচে নেমে আসতে থাকেন। ঠিক এমন সময় শুরু হয় মঞ্চ লক্ষ্য করে গ্রেনেড হামলা। মাত্র দেড় মিনিটের মধ্যে বিস্ফোরিত হয় ১১টি শক্তিশালী গ্রেনেড।
এতে ঘটনাস্থলেই ১২ জন এবং পরে হাসপাতালে আরও ১২ জন নিহত হন। এ ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক জিয়া, চারদলীয় জোট সরকারের সাবেক উপমন্ত্রী ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু, হরকাতুল জিহাদ প্রধান মুফতি হান্নান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৫২ জনকে আসামি করা হয়।
দিবসটি উপলক্ষে বান্দরবান পৌর আওয়ামীলীগ এর আয়োজনে শহরে শোক মিছিল করে আওয়ামীলীগ ও এর অংগ সংগঠণের নেতাকর্মীরা। এছাড়া দোয়া মাহফিল এবং এতিম,অনাথ ও অসহায় ২০০০ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নারী নেত্রী মিসেস আইভি রহমান সহ ২৪ জন শহীদের স্বরনে পুস্পস্থবক অর্পন করেন পৌর আওয়ামীলীগ সভাপতি অমল কান্তি দাশ, সাধারন সম্পাদক মোঃ শামসুল ইসলাম সহ পৌর আওয়ামীলীগ এবং আওয়ামীলীগ এর সহযোগি সংগঠন গুলো।
এদিকে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস, ১৭ই আগস্ট ৬৩ জেলায় সিরিজ বোমা হামলা সহ ২১ শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহতদেও স্বরণে বিকেলে পৌর আওয়ামীলীগ এর আয়োজনে জেলার বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি ক্যা শৈ হ্লা। পৌর আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক মোঃ শামসুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগ সভাপতি অমল কান্তি দাশ।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, যুগ্ন-সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামী লীগ এর সভাপতি অমল কান্তি দাশ,সহ-সভাপতি মো.মহসিন, মো.ইছা, মো.আবুল বশর, সাধারণ সম্পাদক মো: সামসুল ইসলাম, যুগ্ন সম্পাদক মো.কামাল পাশা, প্রচার সম্পাদক আনন্দ দাশ,অর্থ সম্পাদক রাজীব বড়ুয়াসহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন অবিলম্বে এই নৃশংস হামলায় জড়িত পলাতক আসামীদের দেশে ফেরত এনে বিচারের মাধ্যমে শাস্থির ব্যবস্থা করতে হবে। ঘটনাস্থলেই নিহত হন ১২ জন। নারী নেত্রী আইভি রহমান ৫৮ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়ে ২৪ আগস্ট মারা যান। আহত হওয়ার পর প্রায় দেড় বছর মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে যান আওয়ামী লীগের জনপ্রিয় নেতা ও প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফ।
এই বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহতদের মধ্যে ছিলেন আইভি রহমান, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ল্যান্স করপোরাল (অব.) মাহবুবুর রশীদ, আবুল কালাম আজাদ, রেজিনা বেগম, নাসির উদ্দিন সরদার, আতিক সরকার, আবদুল কুদ্দুস পাটোয়ারি, আমিনুল ইসলাম মোয়াজ্জেম, বেলাল হোসেন, মামুন মৃধা, রতন শিকদার, লিটন মুনশী, হাসিনা মমতাজ রিনা, সুফিয়া বেগম, রফিকুল ইসলাম (আদা চাচা), মোশতাক আহমেদ সেন্টু, মোহাম্মদ হানিফ, আবুল কাশেম, জাহেদ আলী, মোমেন আলী, এম শামসুদ্দিন, ইসাহাক মিয়া প্রমুখ।