গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে পশ্চিম বাকলিয়া ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগ
নিজস্ব প্রতিবেদকঃ ২০০৪ সালের ২১ আগষ্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের এক সমাবেশে গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে পশ্চিম বাকলিয়া ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ আগষ্ট) রাত ৮টায় বাকলিয়া থানাধীন রাহাত্তার পোল এলাকার বড় কবরস্থান এলাকায় ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্জ্ব মোঃ ইউনুছ কোম্পানীর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, আগষ্ট আমাদের জন্য শোকের মাস।স্বাধীনতার বিরোধীরা ৭৫ এর ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে। ২০০৪ সালের ২১ আগষ্ট বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ও হত্যার পরিকল্পনা নিয়ে হত্যার চেষ্টা করে। কিন্তু আল্লাহ সহায় ছিলেন বিধায় তিনি রক্ষা পান। কিন্তু সেই গ্রেনেডের আঘাতে আমরা হারিয়েছি ২৪ জন বঙ্গবন্ধুর আর্দশে গড়া নেতা নেত্রীকে আর পঙ্গুত্ব হয়ে জীবন যাপন করছেন ৩’শ নেতা কর্মী। আজ আমরা তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং সেই সাথে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করছি।
অধ্যাপক সোলাইমান রাজুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ওয়ার্ডে আহবায় আলী নেওয়াজ, সিনিয়র ওয়ার্ড সদস্য এড. মুছা, এড. মোস্তফা নাজিম পাশা, চট্টগ্রাম সিটি কলেজের সাবেক জিএস, ওয়ার্ড সদস্য মাসুদ করিম টিটু, আবদুল জব্বার, সারোয়ার উদ্দিন, মোঃ রাশেদ কিবরিয়া, জসিম সিকদার, তৌহিদুল ইসলাম সোহেল, মোঃ সেলিম মিয়া, আশফাক আহাম্মেদ টুটুল, সেলিম ছিদ্দীকি, রাজীব চক্রবর্তী, ১নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোঃ হারুন, ৩নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি সারোয়ার আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রানা, মোঃ ইকবাল হোসেন, মোঃ সাগর আলী, মোঃ জিয়া, মোঃ আজম সহ আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ।