জাতীয় শোক দিবসে দুঃস্থদের মাঝে হাটহাজারী বিদ্যুৎ কেন্দ্রের খাদ্য সামগ্রী বিতরণ
জাতীয় শোক ১৫ আগষ্ট স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬ শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্দেশনায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শুকনা খাদ্যসামগ্রী বিতরণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ আগষ্ট) বেলা ১২টায় বিদ্যুৎ কেন্দ্রের সভা কক্ষে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্দেশনায় হাটহাজারী ১০০ মেঃওঃ পিকিং বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীগণেরা ২’শ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শুকনা খাদ্যসামগ্রী বিতরণ করেন।
বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী (সংরক্ষণ) সৈয়দ মোঃ ইরফানুল কিবরিয়ার সভাপতিত্বে, কেন্দ্রের এল.ডি.এ মোঃ জামাল উদ্দিনের সঞ্চালনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, হাটহাজারী ১০০ মেঃ ওঃ বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী পরিচালন মোঃ সুফি আলম, উপবিভাগীয় প্রকৌশলী আফরোজা আকতার, উপবিভাগীয় প্রকৌশলী মোঃ সালাউদ্দিন, উপসহকারী প্রকৌশলী মোঃ শাহাদাত, উপসহকারী প্রকৌশলী অপূর্ব বিশ্বাস, সিবিএ নেতা মোস্তাক আহমেদ ভুঁইয়া, সিবিএ নেতা ভাষকর দে, স্থানীয় আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান রাজু, নবযাত্রা ফাউন্ডেশনের মহাসচিব আবু মনছুর, বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল হোসেন, স্থানীয় যুবলীগ নেতা মোঃ আলমগীর হোসেন, শ্রমিক প্রতিনিধি কেশব চন্দ্র মজুমদার, আজাদ হোসেন, জয়নাল আবেদীন ও আরিফুল ইসলা।
সভায় নেতৃবৃন্দরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সংগ্রামী জীবন ও রাজনৈতিক দর্শনের উপর আলোচনা করেন এবং ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকের হাতে নির্মম ভাবে নিহত তিনি ও তাঁর পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম। সভা শেষে ২’শ দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে হাটহাজারী ১০০ মেঃওঃ পিকিং বিদ্যুৎ কেন্দ্র (বিউবো)’র পক্ষ থেকে শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।