নিন্ম শ্রেণির কর্মচারীদের ইউনিসেফ’র উপহার বিতরণে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের নিন্ম শ্রেণির কর্মচারীদের মাঝে ইউনিসেফ’র সহযোগিতায় উপহার ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে কর্মচারীদের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন তিনি। উপহার ও সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল-চাউল, মসুর ডাল, সয়াবিন তেল, পিঁয়াজ, লাক্স সাবান, মাস্ক ও স্যানিটাইজার।
এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বী, স্বাস্থ্য পরিচালক দপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. কমরুল আযাদ ও ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান।
এসময় চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, করোনার সংক্রমণ রোধে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরী প্রয়োজনে ঘরের বাইরে গেলে শারীরিক ও সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। আমরা সবাই সচেতন হলে করোনা যুদ্ধে জয়ী হবে।