জাতীয় শোক দিবসে শ্রদ্ধা নিবেদনে পুলিশ নারী কল্যান সমিতি সিএমপি


কে এম রাজীবঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) সিএমপি।

রোববার (১৫ আগষ্ট) বিকেল ৫টায় পুলিশ নারী কল্যান সমিতি চট্টগ্রামের পক্ষে দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের জনক চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরবর্তীতে দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের পুনাক সভা কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক সভানেত্রী শরমিন জাহান সিএমপি চট্টগ্রাম। এসময় সেখানে পুলিশ নারী কল্যান সমিতি সিএমপি, চট্টগ্রামের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.