বান্দরবানে নতুন করে করোনা শনাক্ত ২৩


মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২৩ জনের শরীরে করোনায় শনাক্ত হয়েছে। যার ফলে সনাক্তের হারের সংখ্যা দাঁড়িয়েছে ২৭.৩৮% জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্তদের মধ্যে সদর উপজেলা ১৭ জন, রুমা উপজেলা ২ জন, আলীকদম উপজেলা ২ জন, ২জন নাইক্ষ্যংছড়ি উপজেলা বাসিন্দা। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯৬ জন।

এইদিকে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে আরো ৫ জন। তার মধ্যে রুমা উপজেলা ২ জন, লামা উপজেলা ২ জন ও ১জন আলীকদম উপজেলা বাসিন্দা। এই নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫শত ১৩জন। তবে ১ হাজার ৫শত ৭৩ জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে বান্দরবান সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা এই তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন তথ্যমতে, জেলায় এই পর্যন্ত বান্দরবানে ১০ হাজার ৭শত ৫১জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৯হাজার ৯শত ৪৬ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে ২ হাজার ৯৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.