রাঙ্গামাটিতে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২, আক্রান্ত ৯৭
চিরন বিকাশ দেওয়ান, রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে পি, সি, আর ল্যাবে ২৬৪ জনের করোনার নমুনা পরীক্ষায় ৯৭ জনের করোনা পজিটিভ শনাক্ত।
রবিবার (১ আগস্ট) রাঙ্গামাটি সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য পাওয়া যায়।
আক্রান্তের মধ্যে রাঙ্গামাটি সদর উপজেলায় ২৭ জন, কাপ্তাই উপজেলায় ৪৭ জন, কাউখালী উপজেলায় ৯ জন, লংগদু উপজেলায় ৫ জন, বিলাই ছড়ি ৪ জন, নানিয়াচর উপজেলায় ২ জন, বাঘাইছড়ি উপজেলায় ২ জন, বরকল উপজেলায় ১জন ও জুরাছড়ি উপজেলায় ১ জন।
গত ২৪ ঘণ্টায় দুই জন মৃত্যু বরণ করেন। একজন বিলািছড়ি উপজেলায় ও অন্যজন লংগদু উপজেলায়। এপর্যন্ত মোট ২৪ জন মৃত্যু বরণ করেন।
বর্তমানে করোনায় আক্রান্ত ৭৯৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।