বিনামূল্যে পরিবহন সেবায় হাসপাতালে পৌঁছে দেওয়ার উদ্যােগে বাকলিয়া থানা
কে এম রাজীবঃ কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের বিনামূল্যে পরিবহন সেবায় দ্রুত সময়ে হাসপাতালে পৌঁছে দেওয়ার উদ্যােগ গ্রহণ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি’র) বাকলিয়া থানা।
রোববার (১ আগষ্ট) এ মহতি উদ্যোগের কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (দক্ষিণ) এর উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক।
এ সেবায় গ্রাহকদের চাহিদা অনুযায়ী সিএনজি, এ্যাম্বুলেন্স, আইসিইউ এ্যাম্বুলেন্স ব্যবস্থা রাখা হয়েছে। এবং বাকলিয়াবাসী এই সেবা ভোগ করার জন্য ডিউটি অফিসার
০১৩২০-০৫২৬২৬, পুলিশ পরিদর্শক (তদন্ত) ০১৩২০-০৫২৬২১, অফিসার ইনচার্জ ০১৩২০-০৫২৬২০, মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আমিনুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (চকবাজার জোন) মোঃ কামরুল ইসলাম, অফিসার ইনচার্জ বাকলিয়া মুহাম্মদ রুহুল আমীন, পুলিশ পরিদর্শক (তদন্ত) বাকলিয়া
মোহাম্মদ আরিফ হোছাইন সহ বাকলিয়া থানায় কর্মরত সকল পুলিশ সদস্যগণ।