জরিমানা করা নয় সচেতনতা চাই: তাসনিম জাহান সহকারী কমিশনার ভূমি
মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানে কোভিড-১৯ মোকাবেলায় সারাদেশের মত লকডাউন চলছে। এদিকে লকডাউন বাস্তবায়নে জেলা সদরের বিভিন্ন পয়েন্টে কাজ করছেন ভ্রাম্যমান আদালতের বিভিন্ন টিম।
২৫শে জুলাই, রবিবার সকাল ১১ টায় বান্দরবান পৌরসভার ৭,৮,৯ নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়কে তাসনিম জাহান সহকারী কমিশনার(ভুমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
এ সময় তাসনিম জাহান জানান মাননীয় জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজী স্যার এর নির্দেশনা অনুযায়ী সরকারি প্রজ্ঞাপনে জনসাধারণের জন্য স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে যে সকল সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেয়া আছে তার আলোকে জেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে আমাদের ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে।
তিনি আরো জানান, লকডাউনে সাধারন মানুষের সচেতনতনা বৃদ্ধিতে মুলত আমাদের মোবাইল কোর্ট কাজ করছে। মাক্স বিহীন চলাচলকারী, প্রয়োজন ছাড়া রাস্তায় গাড়ি বের করা, হেলম্যাট বিহীন বাইক চালানো সহ আরো বিভিন্ন দিকে আমরা মুলত নজর দিচ্ছি।আমরা এখনো সহনশীলতার মধ্যদিয়ে জনসাধারণের কোভিড-১৯ সচেতনতায় করণীয় কি তা তাদেরকে বুঝাচ্ছি। তাছাড়া যে সকল স্থানে অত্যধিক লকডাউনের সরকারি স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হচ্ছে সে সকল স্থানে ব্যাক্তিদের মোবাইল কোর্টের আওতায় বিভিন্ন পরিমানের জরিমানা আদায় করছি এবং কম জরিমানার শর্তে পরবর্তীতে একই ভুল যেনো না করে সেদিকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছি।
এসময় ভ্রম্যমান আদালতে সহায়তায় ছিলেন সদর থানা পুলিশ প্রশাসনের সদস্য ও জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকতা বৃন্দ।