রাঙ্গামাটিতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৫৮ জন
চিরন বিকাশ দেওয়ান, রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে পি, সি, আর ল্যাবে ২২১ জনের করোনার নমুনা পরীক্ষায় ৫৮ জনের করোনা পজিটিভ শনাক্ত।
আজ শনিবার (২৪ জুলাই) রাঙ্গামাটি সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য পাওয়া যায়।
আক্রান্তের মধ্যে রাঙ্গামাটি সদর উপজেলায় ৩১ জন, কাপ্তাই উপজেলায় ১৪ জন, বিলাইছড়ি উপজেলায় ৩ জন, কাউখালী উপজেলায় ১ জন, বাঘাই ছড়ি উপজেলায় ১ জন, লংগদু উপজেলায় ৬ জন ও নানিয়াচর উপজেলায় ২ জন।
গতকাল বিলাইছড়ি উপজেলায় একজন ৭০ বছরের একজন বৃদ্ধার মৃত্যু হয়। এযাবৎ মোট মৃত্যুর সংখ্যা ২১ জনে দাঁড়াল।
বর্তমানে করোনায় আক্রান্ত ৪৫৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।