বান্দরবানে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ জন
মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় শনাক্তের হারের সংখ্যা দাড়িয়েছে ৪১.৬৭%।
আক্রান্তদের মধ্যে সদর উপজেলা ১৬ জন, আলীকদম ৩ জন ও ৩জন নাইক্ষ্যংছড়ি উপজেলা বাসিন্দা। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩শত ৩২ জন।
বুধবার (১৪জুলাই) সকালে বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা এই তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো জানান, জেলায় এই পর্যন্ত বান্দরবানে ৮ হাজার ৪শত ৪৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৭ হাজার ৬শত ৫১ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে ১হাজার ৩শত ৩২জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তবে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২শত ২৬জন ও ১হাজার ১শত ৬ জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে। এ পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানান, বান্দরবান ৭টি উপজেলায় হাসপাতালে ভর্তি রয়েছে সদর উপজেলা ১৩০জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ১৬ জন, রোয়াংছড়ি উপজেলায় ৬ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি আছে ২জন, লামা উপজেলা ৪০ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ১৮ জন, নাইক্ষ্যংছড়ি উপজেলা ৩২জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ৫ জন, ও আলীকদম উপজেলায় ১১ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ৩ জন।
স্বাস্থ্য বিভাগ আরো জানায়, বান্দরবানে এই পর্যন্ত ১৮হাজার ৫৮ জন করোনার প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছে এবং ১৬ হাজার ১শত ২১জন ২য় ডোজ গ্রহণ করেছে আর সবাই সুস্থ রয়েছে।