বান্দরবানে ভিজিএফ কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর উপহার ১০ কেজি চাল প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার বাস্তবায়নের উদ্দেশ্য হিসেব ১৪ই জুলাই, বুধবার সকাল ১০ টায় বান্দরবান পৌরসভা প্রাঙ্গনে জেলার ৯ টি ওয়ার্ডে বসবাসকারী অসহায় দুস্থ পরিবারের মাঝে বিতরণের উদ্দেশ্যে ১০ কেজি করে চাল সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের মাঝে বুঝিয়ে দেয়া হয়েছে।
বান্দরবান পৌরসভার উদ্যোগে পৌরপিতা মোহাম্মদ ইসলাম বেবী মেয়র বান্দরবান পৌরসভা এর সার্বিক সহযোগিতায় প্যানেল মেয়র সৌরব দাশ শেখর এর সঞ্চালনায় প্রধানমন্ত্রীর উপহার প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সৃষ্ট উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের আগেই দেশের প্রতিটা জেলা উপজেলায় অসহায় দরিদ্র মানুষের মাঝে উপহার হিসেবে পরিবার প্রতি ১০ কেজি করে চাল উপহার হিসেবে প্রদানের কার্যক্রম গ্রহন করেছেন এরই ধারাবাহিকতায় ভিজিএফ কর্মসূচির আওতায় আজ বান্দরবান পৌরসভার ৯ টি ওয়ার্ড়ের অসহায় দরিদ্র ৫৬২১ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর এই উপহার তুলে দিচ্ছি।
পার্বত্য মন্ত্রী আরো বলেন, আমরা জনগনের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য আওয়ামীলীগ এর অংগ সংগঠন ছাত্রলীগের উদ্যোগে পৌর এলাকার জনসাধারণের জন্য করোনা বুথ স্থাপন করা হয়েছে।জনসাধারণ যদি সচেতন না হয় তাহলে করোনা শুন্য বান্দরবান গঠনে আমরা পিছিয়ে পরবো।
পৌর মেয়র ও বান্দরবান জেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী বলেন, পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর অক্লান্ত পরিশ্রমকে আমরা সার্থক করতে পারবোনা যদি না আমরা নিজ থেকে সচেতন না হই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার রেজা, রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারী অমল কান্তি দাশ, জেলা পরিষদ সদস্য তিংতিং ম্যা মারমা, প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর।
পার্বত্য মন্ত্রীর হাত থেকে নিজ নিজ ওয়ার্ড়ের পক্ষে উপহার সমগ্রী গ্রহণ করেন ১,২,৩ নং ওয়ার্ড এর মহিলা কাউন্সিলর এমেচিং মারমা ৪,৫,৬ নং ওয়ার্ড এর মহিলা কাউন্সিলর দিপিকা রানি তনচৈঙ্গা,৭,৮,৯নং নং ওয়ার্ড এর মহিলা কাউন্সিলর শাহানারা আক্তার শানু, ১নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ নাছির উদ্দিন, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী, ৩নং ওয়ার্ড কাউন্সিলর অজিত কান্তি দাশ, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ ওমর ফারুক, ৫নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মং মং সিং, ৬নং ওয়ার্ড কাউন্সিলর জনাব সৌরভ দাশ শেখর, ৭নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ হারুন সরদার, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুল হাসান বাচ্চু, ৯নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ সেলিম (রেজা)।
অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সংবাদিক ও প্রিন্ট ইলেকট্রনিকস মিডিয়ার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।