কর্ণফুলীতে ইয়াবাসহ এসআই গ্রেপ্তার


চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ক্রসিং এলাকা থেকে ১১ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ কক্সবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ রানাকে আটক করেছে র‌্যাব।

রবিবার (২৭ জুন) দুপুরে তাকে আটক করার পর সোমবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় র‍্যাব-৭ উপসহকারী পরিচালক মো. মনিরুজ্জামান বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কর্ণফুলী থানায় মামলা করেছেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ বলেন, ওই সড়কে কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরমুখী একটি প্রাইভেট কার থেকে তল্লাশি করে ১১ হাজার ৫৬০টি ইয়াবা পাওয়া যায়। ওই সময় গাড়িটি চালাচ্ছিলেন শেখ মাসুদ রানা। র‍্যাবের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আসামি শেখ মাসুদ রানাকে আদালতে পাঠানো হয়েছে। তার কাছ থেকে পাওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। কয়েক দিনের মধ্যে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.