২নং মগবান ইউনিয়ন পরিষদ কতৃক হতদরিদ্রের মাঝে নগদ টাকাসহ ত্রাণ বিতরণ
চিরন বিকাশ দেওয়ান রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি সদর উপজেলার ২নং মগবান ইউনিয়ন পরিষদ কতৃক করোনা কালীন সময়ে হতদরিদ্র ৪০ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য ও চাউলসহ নগদ ৫০০ টাকা বিতরণ করা হয়েছে।
এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুস্প রঞ্জন চাকমা, মহিলা সংরক্ষিত ১,২,৩নং ওয়ার্ডের সদস্য পদ্বশিকা চাকমা ও ২নং ওয়ার্ডের সদস্য মোঃ নাসির উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।